1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে আ.লীগ নেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে আ.লীগ নেতা রফিকুল মজুমদার(৪৫) নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫ টার সময় উপজেলার ধোপাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌর ৩ নং ওয়ার্ডের আ.লীগ নেতা রফিকুল মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলাসহ নাশকতা মামলা রয়েছে। গত ৫ আগষ্ট আ.লীগ সরকার পতন হওয়ার পর রফিকুল মজুমদার আত্মগোপণে চলে যায়। সেই থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের জন্য চেষ্টা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস টিম। আটককৃত রফিকুল মজুমদার উপজেলার ধোপাদী গ্রামের মমিন মজুমদারের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, রফিকুল মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট