1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

মির্জাপুরে জামায়াতে ইসলামীর মহিলা দাওয়াতি সমাবেশ ও দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুর রব-এর অংশগ্রহণে দিনব্যাপী মহিলা দাওয়াতি সমাবেশ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ইং তারিখে মির্জাপুর ইউনিয়ন শাখার আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার নায়েবে আমির ও ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সোবহানের পরিচালনায় কর্মসূচির শুরু হয় বিকাল ৩টায় মির্জাপুরে মহিলা দাওয়াতি সমাবেশের মাধ্যমে।

পরে বিকাল ৪টায় সমশেরগঞ্জ বাজারে গণসংযোগ, বাদ মাগরিব পথসভা, রাত ৭:৩০টায় বৌলাশীর বাজারে গণসংযোগ এবং রাত ৮:৩০টায় বৌলাশীর বাজারেই পথসভা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, যুব সংগঠন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট মোঃ আব্দুর রব বাজারের ব্যবসায়ী, স্থানীয় ভোটার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা রাজনীতি করছি।”
দিনব্যাপী কার্যক্রম শেষে বৌলাশীর বাজারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে আগামীর দাওয়াতি ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতি মাওলানা আব্দুস সোবহান তাঁর সমাপনী বক্তব্যে সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মসূচিতে সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট