1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

বনের গাছসহ জব্দ করা একটি গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের চকরিয়ায় বন বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বনের গাছসহ জব্দ করা একটি গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচ জন আহতের খবর পাওয়া গেছে।  রোববার (২৪ আগস্ট) উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের কর্মকর্তা নাজমুল ইসলাম (৩১) এবং বনপ্রহরী অলিউল ইসলাম (৩৫), মো. হাসান (৩২), আয়াত উল্লাহ (৩৪) ও হাসান আলী (৩০)। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, সেগুনবাগিচা এলাকা থেকে গাছের টুকরা নিয়ে একটি ইজিবাইক (টমটম) বের হচ্ছে, এমন খবর পেয়ে বিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালানো হয়। এ সময় বনের গাছবোঝাই ইজিবাইকটি জব্দ করে বনকর্মীরা। এরপর মুহূর্তেই ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত বনকর্মীদের ওপর হামলা চালায়। এসময় তাদের লাঠি দিয়ে পেটানো হয়। সবশেষ গাছভর্তি ইজিবাইকটি ছিনিয়ে নেয় তারা।

বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘গাছভর্তি ইজিবাইকটি জব্দ করার সঙ্গে সঙ্গে কয়েকজন চিৎকার করে বলে, বিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল। এরপর দুর্বৃত্তরা আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে। খবর পেয়ে বিভিন্ন বনবিট থেকে আরও বনকর্মীরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।’

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান গণমাধ্যমকে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাতেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সবাই এখন শঙ্কামুক্ত। মূলত বনের গাছচোর চক্র বনকর্মীদের ওপর হামলা করেছে। হামলাকারীদের নাম–পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট