1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

ডুমুরিয়ায় যুবদল নেতাকে হত্যার অভিযোগে স্ত্রী ও শ্যালক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে ডুমুরিয়া থানা পুলিশ ও র‍্যাব-৬ গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের সময় বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তিন তলায় নৃশংসভাবে হত্যা হন। হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। পরদিন তাদের পরিবারে ছেড়ে দেওয়া হয়।

ভিকটিমের মা, অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম, গত রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতনামা আসামী হিসেবে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশ ও র‍্যাবের একাধিক ইউনিট তদন্তে নামে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন, ‘শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট