1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

কুলাউড়ায় এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী ব্রাহ্মণবাজার ইউনিয়নের গাজীপুর গ্রামে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ইং, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজী আফতাব আলী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাফিক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, “আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কুলাউড়া জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা হাসান আলী ও সেক্রেটারি লুতফুর রহমান, কুলাউড়া ছাত্রশিবির পশ্চিম ও দক্ষিণ শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও হাসান আল বান্না রাহী, উপজেলা সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শাহীন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীরা দেশ ও জাতির কল্যাণে নীতিনিষ্ঠভাবে রাজনীতি করে যাচ্ছেন। সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট