1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

অভয়নগরে মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগে, মাসুম বিল্লাহ শ্রীঘরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে সুগন্ধি আতর শুকিয়ে মাদরাসা ছাত্র অপহরণের ঘটনায় মাসুম বিল্লাহ (৩২) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। অপহৃত মাদরাসাছাত্র আবিদ হাসানকে (১৫) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৪ আগস্ট) দুপুরে ওই ছাত্রের বাবা আল আমিন শেখ বাদী হয়ে মাসুম বিল্লাহর (৩২) বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছেন। আটক মাসুম বিল্লাহ যশোরের কেশবপুর উপজেলার বাইশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। মাদরাসা ছাত্র আবিদ হাসান অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। তিনি উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট গ্রামে ‘জামিয়া আসফাক উদ্দিন আল ইসলামিয়া মাদরাসার হেফজখানার ছাত্র।

আবিদ হাসান সাংবাদিকদের বলেন, ‘শনিবার (২৩ আগস্ট) দুপুরের খাবার শেষে মাদরাসার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় আটক ব্যক্তি (মাসুম বিল্লাহ) তার কাছে এসে ডান হাতে সুগন্ধি আতর লাগিয়ে শুকতে বলেন। এরপর ঘুমের ঘোর এলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভৈরব নদী পার করে একটি ইজিবাইকযোগে তাকে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদের সামনে নিয়ে যান। বিকাল সাড়ে ৫টার দিকে আবিদের জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় মুসল্লিরা এগিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আমাদের দুজনকে থানায় নিয়ে যায়।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট