1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

অভয়নগরে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তর খুলনা’র পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ আগষ্ট (সোমবার) উপজেলার নওয়াপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করা হয়। অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন। উপজেলার আলীপুরে সঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দুষনের দায়ে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আইআরএস ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করা হয় এবং তাদের মজুদকৃত কয়লা অক্টোবর  মাসের মধ্যে  সরিয়ে নেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর নওয়াপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে নওয়াপাড়া আল-মদিনা ক্লিনিকের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও আদায় কর হয়, এ হামিদ মেমোরিয়াল (প্রা:) হাসপাতালকে একই অপরাধে  জন্য ১০ হাজার টাকা, ফাতেমা হাসপাতাল কে একই অপরাধে ৫ হাজার  টাকা, সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার টাকা ও  আরোগ্য সদন (প্রা.) হাসপাতাল ৫ হাজার টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এবিষয়ে পরিবেশ অধিদফতর খুলনা’র পরিচালক মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে অভয়নগর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় এবং ১ টি কয়লার ড্যাম্পসহ ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে জরিমানা করে তা আদায় করা হয়েছে। আগামী মাসেও আমাদের অভিযান পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট