1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

অভয়নগরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগরের একটি নাশকতা মামলায় আওয়ামী লীগের ১৫ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। তাদের মধ্যে ১৪ জন আদালতে আত্মসমর্পণ করেছেন এবং অপর একজনকে অভয়নগর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছে। পরে বিচারক ১৫ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

আত্মসমর্পণকারীরা হলেন, অভয়নগরের জিয়াভাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম, মাগুরার রুহুল আমিন, একই গ্রামের বাচ্চু বিশ্বাস, বনগ্রামের মুরাদ, একই গ্রামের আফজাল হোসেন, জিয়াভাঙ্গার ফিরোজ উদ্দিন, আমভাঙ্গার রাশেদ, ধোপাধীর নাহিদ হাসান, চলিশিয়া গ্রামের শাকিল, ধোপাধীর জহির, মাগুরার ইকবাল হোসেন, জিয়াভাঙ্গার জাহাঙ্গীর বিশ্বাস, ধোপাধীর আশিক এবং একই গ্রামের ইকবাল। এছাড়া পুলিশ একই মামলার বনগ্রাম স্কুলপাড়ার রাজিব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে।

মামলার সূত্রে জানা যায়, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মেদ গত ১৬ আগস্ট অভয়নগর থানায় ৩০ জনের বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ১৫ আগস্ট রাতে আসামিরা ধোপাধী দক্ষিপাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই ১৫ জন। রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট