1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

“” প্রত্যেক শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সভায়:: নির্বাহী কর্মকর্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সভায শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রত্যেক শিশুই আগামী দিনের ভবিষ্যৎ:
তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। শিশুকে শৈশবে যা শেখানো ও দেখানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা হওয়ার স্বপ্ন দেখে।””

২১ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠিত শরণখোলা উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক/সুপারদের সহ উপজেলার বিভিন্ন সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রথমে সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন- এরপর সকলের সহযোগিতা কামনা করেন।এরই প্রেক্ষিতে উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার পঞ্চায়েত,উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি বেলাল হোসেন মিলন,উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি মাওঃ মোস্তফা আমীন,ইসলামি আন্দোলনের সম্মানিত সেক্রটারী মাও: আবু মুসা ও এনসিপির সম্মানিত আবু বক্কর তুহিন তাদের বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন ও সর্বোতভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
শরনখোলা উপজেলায় সম্মিলিতভাবে নিম্নোক্ত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-
শিক্ষার্থীদের জন্য –
১.শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা
২.সন্ধার পরে শিক্ষার্থীদের বাড়িতে উপস্থিতি নিশ্চিত – বাইরে থাকলে অভিভাবক সহ জবাবদিহি করা
৩.শিক্ষার্থীদের অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার না করা –
৪.মাদক, বাল্যবিবাহ, ইন্টারনেট আসক্তি সম্পর্কে প্রতিনিয়ত বিতর্ক প্রতিযোগিতা,মতবিনিময় সভা ও আলোচনা সভা অব্যাহত রাখা।
৫.খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে প্রতিনিয়ত অভ্যস্ত করা
শিক্ষকদের জন্য –
১.শিক্ষকদের সকাল ১০ঃ০০ হতে ৪:০০ টা পর্যন্ত স্কুলে উপস্থিতি নিশ্চিত করা
২.শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার, পোশাক পরিধান ও ক্লাস নেওয়ার বিষয়ে যত্নশীল আচরণ
৩. অভিভাবক সম্মেলন করা,শিক্ষার্থীদের নিয়মিত তদারকি করা
৪.কোচিং বা প্রাইভেট না পড়িয়ে প্রয়োজনে বিধিমোতাবেক অতিরিক্ত ক্লাস নেওয়া
৫.স্কুলের সময়ে রাজনৈতিক কাজে সম্পৃক্ত না হওয়া

উপজেলা কমিটি-
১. নিয়মিত সকাল-সন্ধ্যা তদারকি করবে
২.সন্ধ্যার পরে শিক্ষার্থীদের অপ্রয়োজনে কাউকে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ
৩.বিধিবহির্ভূত কোচিং, প্রাইভেট সহ অন্যান্য বেআইনি কাজ করলে তদারকি করে আইনগত ব্যবস্থা গ্রহণ
৪.নোট/গাইড বিক্রয়, মজুদ ও সংরক্ষণে নিয়মিত তদারকি করা
৫.প্রতিমাসের শেষে ফলাফল পর্যালোচনা করা
এরপর ২৪-২৫ অর্থবছরে এডিপি হতে ক্রয়কৃত ক্রীড়া সামগ্রী উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসায় প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট