1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এ তথ্য নিজের একটি ভিডিও বার্তায় জানিয়েছেন হিরো আলম।

এরমধ্যেই আজ (১৩ আগস্ট) বিকালে হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তার ফেসবুক পেজ থেকে এ খবর জানা গেছে।

তার মুঠোফোনে কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি, এবং পরিবারও বিস্তারিত তথ্য দিতে পারছে না।

এর আগে মঙ্গলবার বিকেলে আলম আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলেছে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারিনি। হিরো আলম ওষুধ খেয়ে মরবে না, আজ সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারিনি। রিয়া মনিকে কত ভালোবাসি, আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমি রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’

কিছুদিন আগে রিয়া মনির সঙ্গে বিবাদে আলম আত্মহননের চেষ্টা করেছিলেন। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে কিছু ঘুমের ওষুধ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রিয়া মনি ছুটে গিয়ে তাকে হাসপাতালে পাশে ছিলেন। এরপর আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা, কিন্তু হঠাৎ পুনরায় মনোমালিন্য দেখা দেয়।

আলম দাবি করেছেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন। প্রমাণ হিসেবে তিনি ফেসবুক পেজে পরকীয়া প্রেমিক এবং আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রীর কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। এরপরই রিয়া মনি স্বামীর কাছে তালাক ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট