1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

ভয়ংকর হয়ে উঠেছে অভয়নগরের জনপদ, এবার অসহায় ভ্যান চালককে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি

ভয়ংকর হয়ে উঠেছে অভয়নগরের জনপদ প্রতিনিয়ত সন্ত্রাসীদের তান্ডবে ভারি হয়ে উঠছে অভয়নগর উপজেলার বাতাশ। এঁর মূলে রয়েছে, ভয়ংকর মাদক ব্যবসা-সেবন ও অনলাইন জুয়ার কালো থাবা। ফলে উঠতি বয়সী যুবকেরা মাদকের ও অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে ঝুঁকে পড়ছে ভয়ংকর অপরাধে। চুরি, ছিনতাইসহ হত্যার মতো নারকীয় ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তারি ধারাবাহিকতায় একজন ভ্যান চালকের জীবন কেড়ে নিলো সন্ত্রাসীরা আবারো রক্তাক্ত হল অভয়নগরের জনপদ। জানা গেছে,

অভয়নগরে লিমন শেখ (২৫) নামে এক ভ্যান চালককে শ্বাসরোধে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিল এলাকার আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, লিমন সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা শংকরপাশা গ্রামের মাঠের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সচেতন মহল মনে করছে এমন ঘটনা মেনে নেওয়া যায়না অনতি বিলম্বে অসহায় লিমনের হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের শাসন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি রাখেন তারা। নিহত লিমন শেখ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জগবাবুর মোড় এলাকার কাসেম শেখের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট