1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ।
উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তানভীর তছিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান,। আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি আমিনুল ইসলাম মারুফী, উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আঃ আজিজ,। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ, আফাজ উদ্দিন সুমন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী, সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলেও উল্লেখ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট