1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

ইসরায়েল গাজায় আল জাজিরার ৫ সংবাদকর্মীকে হত্যা করল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফ। গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলা চালালে আল জাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন নিহত হন। নিহত সাংবাদিকরা হলেন—আনাস আল শরীফ (২৮), আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিওয়া।

আনাস আল শরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্স-এ (পূর্বে টুইটার) পোস্টে তিনি জানান, গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের প্রচণ্ড বোমাবর্ষণ চলছে। ওই পোস্টে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং আকাশে কমলা আলোর ঝলক ধরা পড়ে।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, আনাস আল শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে ‘প্রমাণ’ আছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই; তিনি নিয়মিত মাঠ থেকে সংবাদ প্রতিবেদন করতেন।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ড ও ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণার’ তীব্র নিন্দা জানিয়েছে। গত জুলাইয়েও ইসরায়েলি সেনাদের মুখপাত্র সামাজিক মাধ্যমে আনাসকে হামাসের সদস্য বলে অভিযোগ করেছিলেন, যা আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো মিথ্যা বলে প্রত্যাখ্যান করে।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে জানায়, আনাসকে ইসরায়েলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিল।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট