1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খেলাধুলা যেমন বেড়েছে, খেলোয়াড়ের সংখ্যাও তেমনি বেড়েছে। কিন্তু সে অনুপাতে খেলার মাঠ কিংবা স্টেডিয়াম গড়ে উঠেনি। এই উপজেলায় যখন খেলার মাঠের তীব্র সংকট, ঠিক সেই সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের কিছুটা বাইরে ১নং ওয়ার্ডে বোয়ালিয়া (শিববাড়ি) এলাকায় প্রথমবারের মত একটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হচ্ছে। স্টেডিয়ামটি পরিচিত হচ্ছে শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম নামে।

আজ শনিবার (৯ আগষ্ট) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিবেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা,জাতীয়তাবাদী দল বিএনপির নিবার্হী কমিটির রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,উপজেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক ফারুক আহমেদ,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী সানোয়ার হোসেন দিপু,জামায়াতে ইসলমীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জাতীয় ফুটবল দলের গোল রক্ষক রাকিব মামুদ আপেল,জাতীয় ক্রীয়া সংস্থার সাধারন সম্পাদক মোকারম হোসেন রানা,ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন রাজু,সাধারন সম্পাদক আব্দুল মমিন সিরাজী,ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন,এনসিপি উপজেলা সমন্বয়ক ডাক্তার জাহাঙ্গীর আলমগীর,শহীদ জুয়েলের বাবা মা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভার্চুয়াল কনফারেন্সে অংশ নেন উপজেলা প্রশাসন, বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামি আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ, সুশীল সমাজ, সাংবাদিক সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট