1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চান্দনা চৌরাস্তায় কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি 

একটি নারী কেন্দ্রিক হামলার ঘটনা নিয়ে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তুহিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এরপর রাত পৌনে ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাংবাদিক সমাজ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জানান, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট