1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

এদিকে, গত কয়েকমাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে নানা ঘটনা সবারই জানা। এবার আবার আলোচনায় উঠে এলো এই জুটি। হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে।

এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে রিয়া মনি হিরো আলমের পাশে দাঁড়ায়। তার যত্ন নেয়, সুস্থ করে তোলে। যখন সবকিছু ঠিক হবার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছে। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন হিরো। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

হিরো আলম ফেসবুকে লেখেন, রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন। এই পোস্টের পর আবারও হিরো আলম একাধিক পোস্ট করেন দুজনকে নিয়ে। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে  হোটেলে অভির সঙ্গে। সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট