
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়ার উজিরপুর গ্রামের শিশু কিশোর ফুটবল খেলোয়াড়দের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম ফুটবল উপহার প্রদান করেন। (৭আগষ্ট বৃহস্পতিবার) বিকালে কৃষি স্কুলের খেলার মাঠে দিদারুল আলম উপস্থিত হয়ে এ ফুটবল প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,
পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, সমাজ কর্মী শ্যামল বড়ুয়া (পরাগ), মাষ্টার জিয়াউদ্দিন, সাবেক খেলোয়াড় নুরুল হাকিম, আয়ুব আলী, খেলোয়াড় রিদোয়ান, ওয়াহিদ, আজাদ, আমির, তাসিন প্রমুখ। এসময় দিদারুল
বলেন, সঠিক সময় লেখা পড়া, অবসর সময়ে খেলাধুলা এবং মায়ের আদেশ নির্দেশ মেনে চলা সুশিক্ষাই শিক্ষিত হওয়ার আহবান জানান।