1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

নদীভাঙনের করাল গ্রাসে রিং বাঁধ সহ শতশত বিঘা জমি,ঘরবাড়ি ও গাছপালা বিলীন:::::

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলা শরণখোলায় ভয়াবহ নদীভাঙনে হুমকির মুখে পড়েছে শতশত মানুষের জীবন ও সম্পদ। নদীর করাল গ্রাসে কয়েকবছরে রিং বাঁধসহ শতশত বিঘা আবাদি জমি, বসতঘর,গাছপালা এবং বিভিন্ন স্থাপনাসমূহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এখনোও বিলীন হচ্ছে।সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজার হয়ে তেড়াবেকা ও বগী এলাকার প্রায় দুই কিলোমিটার রিং বাধের বিভিন্ন পয়েন্টে নদীর পানি প্রতিনিয়ত ভাঙনে রিং বাঁধ ধসে পড়ছে, ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে।ভুক্তভোগীরা বলেন: “আমাদের জমি, ঘর,গাছপালা চোখের সামনে সব নদীতে চলে গেল। এখন আমরা পরিবার নিয়ে ,আতঙ্কে দিন কাটাচ্ছি আবার কখন কি হয়ে যায়। স্থানীয়রা আরও জানান, কয়েক বছর ধরে নদীভাঙন মারাত্মক রূপ নিলেও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট প্রশাসন। মাঝে মাঝে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও রিংবাঁধের ভেঙে যাওয়া জায়গা মেরামত করলেও তা দীর্ঘমেয়াদি হয়নি।স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বলছেন, পরিস্থিতি এখন ভয়াবহ। জরুরি ভিত্তিতে টেকসই রিংবাধ নির্মাণের প্রকল্প হাতে না নিলে অচিরেই এই এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি মানচিত্র থেকে মুছে গিয়ে নদীর সাথে বিলীন হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।যাতে দ্রুত টেকসই রিং বাঁধ নির্মাণ হয়। এর আগেও উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে ভেঙ্গে যাওয়া রিংবাঁধ সংস্কার করা হয়েছে। আবারও সকলকে সাথে নিয়ে ভেঙে যাওয়া রিং বাঁধ সংস্কারের চেষ্টা করবে উপজেলা প্রশাসন।উল্লেখ্য,জলবায়ু পরিবর্তনের কারণে পানির তোড়ে উপকূলীয় এলাকার নদীগুলোতে ভাঙন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনে বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট