1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (রবি এন্টারপ্রাইজ) উদ্বোধন করেন ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাবাসীর জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ইং, দুপুর ১টার সময় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিং-এর দ্বিতীয় তলায় ফিতা কেটে এ কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইসলাম উদ্দিন বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো সেবা এখন আরও সহজে পাওয়া যাবে এই সেবা কেন্দ্র থেকে। সরকারি নির্ধারিত নির্দিষ্ট ফি এর বিনিময়ে জনগণ সঠিকভাবে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, শ্রীমঙ্গল ভূমি অফিসের নাজির মোঃ আব্দুল বাছির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সাধারণ সেবা প্রত্যাশীরা।
রবি এন্টারপ্রাইজ-এর কর্ণধার মোঃ রবি উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য সরকারি ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে সাধারণ মানুষ দালাল চক্রের হয়রানি থেকে রক্ষা পায় এবং নির্ভরযোগ্যভাবে সেবা নিতে পারে। এখানে, ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান, ম্যাপ সংগ্রহ-সহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট