1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

দেশে জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জন নারী ও শিশু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই, ২০২৫–এ বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৬টি, ধর্ষণ ও হত্যার ৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন প্রতিবন্ধী কিশোরী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, জুন মাসের একই ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারীরা শিক্ষাঙ্গনে, বাসে, ট্রেনে, অটোবাইকে এমনকি নিজ ঘরেও ধর্ষণের শিকার হচ্ছেন। যা কখনই কাম্য হতে পারে না। দেশে আইন থাকা স্বত্বেও নারী ও শিশুদের প্রতি সহিংসতা একই ধারাবাহিকতায় ঘটে চলেছে। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জনের মধ্যে ১৭ জন শিশু, ২৪ জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন কিশোরী এবং ১০ জন নারী। এ ছাড়া ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী। ধর্ষণের চেষ্টা ২২টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৫৩টি ঘটনা ঘটেছে। জুলাই মাসে ৩ জন শিশু, ১৭ জন কিশোরী ও ৩১ জন নারীসহ মোট ৫১ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৫ জন কিশোরী। অন্যদিকে ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী নিখোঁজ রয়েছেন। জুলাই মাসে ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ৭ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৯৪ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৮ জন শিশু ও কিশোরী রয়েছেন।

এছাড়া এ মাসে ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোষ করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট