1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

অভয়নগরে বাড়ি থেকে মানুষিক ভারসাম্যহীন গৃহবধূ নিখোঁজ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের অভয়নগরে মানুষিক ভারসাম্যহীন স্বপ্না(২৩) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। এব্যাপারে ওই নারীর স্বামী ভ্যান চালক উপজেলার ধোপাদী দপ্তরীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ ইমামুল ইসলাম বাদি হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বুধবার সকাল ৯ টার সময় বাড়ির বাহিরে পানি আনার অজুহাতে বের হয়ে বাড়ির পাশে পানির কলশ রেখে কোথায় চলে যায়। নিখোঁজ গৃহবধূ বাঘারপাড়া উপজেলার ছাতিয়ান তলা গ্রামের জুমাত আলীর মেয়ে। এব্যাপারে নিখোঁজ গৃহবধূর স্বামী ইমামুল ইসলাম জানান, আমি প্রতিদিন রাতে ভ্যান চালাই ওইদিন ভ্যান চালিয়ে ভোরে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ আমার মা চিৎকার দিয়ে জানান যে তোর স্ত্রী কোথায় চলে গেছে। আমি দ্রুত ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও আমার স্ত্রীকে পাচ্ছি না। আমার ২মাস বয়সী একটি বাচ্চা রয়েছে সেই বাচ্চাও রেখে চলে গেছে। আমার স্ত্রী একজন মানুষিক ভারসাম্যহীন যে কারনে আমার ভয় হচ্ছে। দ্রুত আমার স্ত্রীকে খোঁজ করে পেতে সকল মানুষের সহযোগিতা চাচ্ছি। যদি কেউ আমার স্ত্রীর সন্ধান দিতে পারে তার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। এই বলে ওই গৃহবধূর স্বামী হাউমাউ করে কেঁদে ওঠেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, গৃহবধূ নিখোঁজের একটি আবেদন পেয়েছি তদন্ত করে গৃহবধূ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

কেউ যদি ওই গৃহবধূর সন্ধান পান তবে যোগাযোগ নং ০১৮৭৩৭৬৯২৩৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট