1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতি নির্বাচনে সভাপতি পদে দোয়েল পাখি প্রতিক পেলেন মোঃ জয়নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

তন্ময় দেবনাথ রাজশাহী

রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ আনুষ্ঠানিকভাবে দোয়েল পাখি প্রতিক পেলেন মোঃ জয়নাল।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “আমি সবসময় সিএনজি মালিক ও শ্রমিকদের পাশে থেকেছি। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি নেতৃত্ব গড়ে তুলব। সবার অংশগ্রহণে আমরা গঠন করব একটি শক্তিশালী ও কার্যকর কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের প্রতিক প্রকাশ করা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১১ আগস্ট ২০২৫।

নির্বাচনকে ঘিরে রাজশাহীর পরিবহন শ্রমিক ও মালিক মহলে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন পদপ্রার্থীরা ইতোমধ্যেই তাদের প্রচার-প্রচারণা শুরু করেছেন। শহরের বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

সবমিলিয়ে রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে সমিতি কার্যালয় পরিণত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে চালক ও মালিকরা সভাপতি হিসেবে জয়নাল কে চাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট