1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

মধুপুরে যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত- মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সে  মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ।

মধুপুর পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের আকাশী গ্রামের কারিমের ছেলে জহুর আলীকে একই গ্রামের মক্কর আলীর ছেলে জাহাঙ্গীর বৃহস্পতিবার (২৪ জুলাই)  রাত আনুমানিক  দশটার দিকে  ছুরিকাঘাত করে  গুরুতর আহত করেছে। আহত জহুর আলী মুমূর্ষ অবস্থায় বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, আহত জহুর আলীর সাথে জাহাঙ্গীরের লুডু খেলা নিয়ে দুই দিন আগে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর জহুর আলীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশী  একটি চায়ের দোকানে  এলাকার লোকজনের সাথে বসে চা খেতে ছিল এমন সময় জাহাঙ্গীর পিছন থেকে এসে তার হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে জহুর আলীকে ছুরিকাঘাত করতে থাকে। এসময লোকজন ঘটনা দেখতে পেয়ে  ছুরি সহ জাহাঙ্গীরকে আটক করে পুলিশকে খবর দেয়। স্হানীয়রা মুমূর্ষু অবস্থায় জহুর আলীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনা স্হলে গিয়ে ছুরি  সহ জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে।  মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, খবর পেয়ে  তাৎক্ষণিক পুলিশকে ঘটনা স্হলে পাঠানো হয় এবং ঘটনার সাথে জড়িত  জাহাঙ্গীরকে চাকু সহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট