1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শরণখোলার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন::

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরনখোলায় -২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শরণখোলার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শরণখোলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভাসানী কিন্ডারগার্টেন, মেরিট একাডেমি, রায়েন্দা ইকো কিন্ডারগার্টেনসহ উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং “আমার বন্ধুর বৃত্তি হয়, আমার নয় কেন?”—এমন দাবিও তোলে।

রায়েন্দা ভাসানী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন লিটন বলেন,
“গত বছর জুলাইয়ে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। দুঃখজনকভাবে আজও সেই বৈষম্য থেকেই গেছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও বেসরকারি শিক্ষার্থীদের সে সুযোগ নেই। আমরা চাই, শিক্ষা ব্যবস্থায় সমতা থাকুক, বৈষম্য নয়।”

বক্তারা আরও বলেন, “বৃত্তি মানে শুধু টাকা নয়—এটা এক ধরনের স্বীকৃতি ও প্রেরণা। শিশুদের মাঝে অনুপ্রেরণা জোগাতে এবং মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করতে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা উচিত।”

উল্লেখ্য, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা পরিপত্রে কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়, যেখানে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলিকে রাখা হয়নি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এ মানববন্ধন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট