1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেল বেনাপোলের হাফেজ তৌফিক রেদোয়ান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

আল্লাহর রহমত, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো শার্শা দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ তৌফিক রেদোয়ান। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগ থেকে সে অর্জন করেছে সর্বোচ্চ ফলাফল — গোল্ডেন এ প্লাস।

তৌফিক রেদোয়ান বেনাপোলের প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবক জবাব ইকরামুল কবীর বকুল এবং পরহেজগার গৃহিণী শিরিনা খাতুনের জ্যেষ্ঠ পুত্র। ছোটবেলায়ই সে কুরআনের পূর্ণ হাফেজ হিসেবে ইসলামী শিক্ষার শেকড় মজবুত করে। এরপর সাধারণ শিক্ষার ধারায় নিজেকে তৈরি করে এই অসাধারণ সাফল্য অর্জন করে জাতিকে গর্বিত করলো।

তৌফিকের এই সাফল্যে পরিবার, শিক্ষক, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। শার্শা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ তাকে আদর্শ ছাত্র হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলেন, “তৌফিক শুধু পড়াশোনায় নয়, আচরণ ও নৈতিক দিক থেকেও সকলের কাছে প্রিয় এক মুখ।”

তৌফিক ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবা ও ইসলামের প্রচারে নিজেকে উৎসর্গ করতে চায়। তার এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর সাধনা, পরিবার ও শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং মহান আল্লাহর অশেষ অনুগ্রহ।

তার জন্য পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন— যেন সে আগামী দিনগুলোতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট