1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

অভয়নগরে ব্যস্ততম সড়কে কালভার্ট নয়, চিকন রডের ড্রেন! জনমনে উদ্বেগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

যশোরের অভয়নগরে নওয়াপাড়া-মনিরামপুর সড়কের দেবুর মিল সংলগ্ন এলাকায় ব্যস্ততম সড়কের মাঝখানে ড্রেন নির্মাণ করা হচ্ছে, যেখানে একটি পূর্ণাঙ্গ কালভার্ট প্রয়োজন ছিল বলে মনে করছেন এলাকাবাসী। ড্রেনটি চিকন রড দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী হবে না বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকরা। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ভারী যানবাহন—বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ হাজারো মানুষ। এমন গুরুত্বপূর্ণ রোডে ড্রেন নির্মাণ পরিকল্পনাকে অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, “এই ড্রেন ৩০/৪০ টন গাড়ির চাপ সহ্য করতে পারবে না। কালভার্ট করলে ভালো হতো।”এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে এবং ভবিষ্যতে এটি দ্রুত নষ্ট হয়ে জনদুর্ভোগ বাড়াতে পারে। ওই কালভার্ট নির্মাণে ব্যাপক দুর্নীতি অনিয়ম করা হচ্ছে বলে একাধিক মানুষ অভিযোগ করেছেন। জরুরি ভাবে কালভার্ট নির্মাণে তদন্ত পূবর্ক কঠোর পদক্ষেপ নেওয়া জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন সচেতন মহল।

এ বিষয়ে ঠিকাদার কামাল হোসেন বলেন, “রোডের নকশা এমনই, রড যেমন আছে তেমনই থাকবে।”

পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম জানান, “উপরের কার্পেটিং ঠিকঠাকভাবে করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না।”

তবে উপজেলা নির্বাহী অফিসার পার্থপ্রতিম শীল জানিয়েছেন, “বিষয়টি যাচাই করে টেকসই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মত: একটি টেকসই সড়ক ব্যবস্থায় ড্রেন এবং কালভার্ট—দুটিই অপরিহার্য। একটির বিকল্প আরেকটি হতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট