1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

শরনখোলায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মো: কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সামাজিক জবাবদিহিতা ও সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্টিত হয় ।শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাবে। আজ ; ২১ শে জুলাই রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় । উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি নাগরিক সমাজসেবক শিক্ষক সাংবাদিক এবং শিশুবান্ধব সেবা সংশ্লিষ্ট পেশাজীবীরা । শিশু যুবক ও সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ। সভার মূল উদ্দেশ্য ছিল নাগরিক অংশগ্রহণ সক্রিয়করণ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ জনগণ এবং সেবা প্রদানকারীদের পারস্পরিক আলোচনার জন্য প্রস্তুত করা। এ উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে শরণখোলা উপজেলার শিশু নারী ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক সেবার মান উন্নয়ন নিশ্চিত করা হবে।সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন একটি পরীক্ষিত পদ্ধতি যার মাধ্যমে জনগণের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি সেবা উন্নয়নের জন্য সেবাদানকারীদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। এর ফলে জনগণ ও সরকারের মাঝে বিশ্বাস ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারোল সুশ্রীর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সমর হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরণখোলা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোছাঃ মিরা খাতুন । সাব ইন্সপেক্টর চিন্ময় মন্ডল শরণখোলা উপজেলা এনজিও ফোরামের সভাপতি আলমগীর হোসেন মিরু ।
যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট