1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

স্বামী ফুচকা না এনে মাছ নিয়ে আসায় স্ত্রীর কাণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর মহিপুরে ফুচকা না আনায় স্বামীর সঙ্গে অভিমানে গলায় ফাঁস নিয়েছেন মোসা. মারজিয়া আক্তার নামের এক গৃহবধূ। শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মারজিয়া (১৮) ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আলম প্যাদার মেয়ে। মারজিয়ার স্বামী জাহিদ প্যাদা বলেন, শুক্রবার রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলেছিল। মাছের গদিতে কাজের চাপ বেশি থাকায় অনেক রাতে বাসায় ফেরায় ফুচকা আনতে পারিনি। ফুচকা না এনে মাছ নিয়ে বাসায় ফেরায় সে রাগ করে। মাছ কেটে ধোয়া শেষে মোবাইল হাতে নেয়। এত রাতে মোবাইল না দেখে ঘুমাতে বলি। এতে সে রাগ করে পাশের বারান্দায় ঘুমাতে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বিছানায় না দেখে বারান্দায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মহিপুর থানার দিয়ারআমখোলা গ্রাম থেকে দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট