1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

শরণখোলায় হরিণ শিকারের দায়ে এক শিকারীকে ১বছর ২ মাস কারাদণ্ড 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি

শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ি এলাকায় হরিণ শিকারের সময় আটক হওয়া মো. সাইফুল ইসলামকে এক বছর দুই মাসের কারাদন্ড দিয়েছে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল আদালত। গত ১৭ জুলাই  বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বেলায়েত তালুকদারের ছেলে। বন বিভাগ সূত্রে জানা যায়,  ২০২৩ সালের ২৩ আগস্ট সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার সময় বন বিভাগের টহল দল তাকে হাতেনাতে আটক করে। পরে বন আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ দুই বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করে। এ সময় তাকে আরো ৪ হাজার টাকা জরিমানা অনাদায়  আরো দশ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বাগেরহাট জেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, এ ধরনের বিচার কার্য সুন্দরবনের হরিণ শিকারীদেরকে শিকার কার্যে নিরুৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

স্থানীয় পরিবেশবাদীরা এ রায়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান ও কঠোর শাস্তিই পারবে বন ও বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট