1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

যশোরে প্রেমিকের সাথে সিনেমা দেখতে এসে সবকিছু খোয়ালেন প্রেমিকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে সোনার গহনা ও টাকা লুট করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মনিহার সিনেমা হলে এ ঘটনাটি ঘটে। হলের স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। লতা নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন লতা শিকদার তার প্রেমিকের সাথে মনিহার প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসেন। সিনেমা দেখাকালীন সময়ে প্রেমিক অজ্ঞান করার ওষুধ অথবা চেতনানাশক স্প্রে করে তাকে অজ্ঞান করে সোনার গহনা, টাকা ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে সিনেমা হলের স্টাফরা লতাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মৌসুমি আক্তার জানান, চিকিৎসাসেবার পর লতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট