1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রতন কুমার রকি,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন দিন আগের ভাঙা কাঁঠাল দিয়ে মুড়ি মেখে খাওয়ার পর অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো – মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) এবং মেয়ে আছিয়া খাতুন (৪)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, ঘটনার পরপরই পরিবার দুই শিশুর লাশ দাফন করেছে এবং কোনো অভিযোগ দেয়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন তিন দিন আগে কাটানো একটি ভাঙা কাঁঠাল মুড়ির সঙ্গে মিশিয়ে খায়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো তদন্ত এখনও শুরু হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট