1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু  কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা বিজয়ের মাসে রংপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্র্রীকে হত্যা! শ্রীমঙ্গল–কমলগঞ্জ থেকে বিশাল মিছিল নিয়ে ৮ দলীয় সিলেট সমাবেশে যোগ দিলেন এডভোকেট আব্দুর রব পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে: রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে দুই সন্তানের জননীকে বিষপ্রয়োগে হত্যা অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী তনু উদ্ধার মৌলভীবাজার চেম্বার নির্বাচনে প্রার্থীদের মতবিনিময় সভা ও ইশতেহার ঘোষণা ২০২৬–২৭ মেয়াদে উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণের অঙ্গীকার

শরণখোলায় বাস চাপায় মারা যাওয়া অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া গেছে::

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বিএম লাইন পরিবহনের গাড়ি চাপায় পথচারী এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ই জুলাই বিকেলের দিকে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল এলাকায়।
প্রত্যক্ষদর্শীর  সূত্রে  জানা যায়, সোনাতলা গ্রামের  বাসিন্দা সবুর মুন্সির স্ত্রী রাশিদা বেগম (৫০) শরনখোলা উপজেলার নলবুনিয়া থেকে সোনাতলা গ্রামে যাওয়ার সময়  রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে বিএম লাইন গাড়ী চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এরপর বিএম লাইন পরিবহনের ড্রাইভার গাড়িটি নিয়ে দ্রুত মোরেলগঞ্জের  উদ্দেশ্যে চলে যায়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও শরণখোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন ঘটনা শুনে বাস স্ট্যান্ড এলাকায় সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজ ও চিন্ময় কে পাঠিয়ে সুরতহাল রিপোর্ট শেষ করে আইনগত প্রক্রিয়ায় সবকিছু সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট