1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এসপি কাজী এহসানুল কবীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজির উপস্থিতিতে জেলা পুলিশ লাইনস্ এ বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুরুবার (১১ জুলাই) নড়াইল জেলা পুলিশের রিজার্ভ অফিস ও হিসাব শাখা বার্ষিক পরিদর্শন করেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়। ডিআইজি, খুলনা রেঞ্জ নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল। অতঃপর তিনি জেলা পুলিশের নান্দনিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ অধিনায়ক জনাব মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি নড়াইল জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে বলেন। অতঃপর পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র সভাপতিত্বে পুলিশ লাইনস্ এ মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত “মতবিনিময় সভা” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক,পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। এছাড়াও নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নড়াইল জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট