1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

যাত্রা শুরু করলো ‘ইউ শাইন বাই তাসনিয়া রিমি’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে ‘ইউ শাইন বাই তাসনিয়া রিমি’র দ্বিতীয় শাঁখার উদ্বোধন হল। বুধবার (৯ জুলাই) গুলশানে একঝাঁক তারকার উপস্থিতিতে সুন্দর এক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো এ প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি, মডেল ও অভিনেত্রী মারিয়া মিম, সেমন্তী সৌমি, সিনি স্নিগ্ধ, জেভা তাকিয়া সহ আরও অনেকেই।  এ সময় কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

নতুন শাখা সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার তাসনিয়া ইসলাম রিমি বলেন, ‘আমার এই সেলুনের মাধ্যমে মেয়েদের যত রকমের বিউটি ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, মেকওভার সহ নানান ধরনের সুবিধা পাবে একই ছাদের নিচে। বিশেষ করে চুল ড্যামেজ ছাড়াই ব্রাজিলিয়ান পার্মানেন্ট হেয়ার সল্যুশন দিয়ে থাকছি আমরা।’

রিমি আরও বলেন, ‘মেয়েদের স্কিন কেয়ার, মেকাপ, হেয়ার ট্রিটমেন্ট, এন্টি এজিং ট্রিটমেন্ট, বোটক্স ফিলার থ্রেডলিফট, কোরিয়ান ভি শেপিং সহ নানান বিষয়ে আমি আমেরিকায় পড়াশোনা করেছি। যেহেতু ইন্টারন্যাশনালী সার্টিফাইড আমি, আমার লক্ষ আমার প্রতিষ্ঠানের মধ্যে ভিন্নতা থাকবে এবং আমরা সব সময় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের সেবা প্রদানের চেষ্টা করে যাবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহমুদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট