1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার গাছের চারা ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব চারা।
সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর মধুপুরে প্রথমবারের মতো ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো
মধুপুরে পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী এই গাছের চারা ধ্বংস কার্যক্রম মঙ্গলবার (৮ জুলাই) শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ। এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনও বেশ কিছু ইউক্যালিপটাস গাছের চারা কেটে ধ্বংস করেন। এরই ধারাবাহিকতায় বুধবার(৯ জুলাই) দ্বিতীয় দিনও ৪০ হাজার গাছের চারা ধ্বংস করা হয়। এনিয়ে মধুপুরে দুই দিনে ৮০ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন , ইউক্যিালিপটাস, আকাশমনি গাছ পরিবেশের জন্য সম্পূর্ণ খুবই ক্ষতিকর। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন বিপনণ হবে সেখানেই সরকারের নীতিমালা অনুযায়ি ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনী নূর রাত্রী, সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেনন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট