1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

পটিয়া মুন্সেফ বাজারের টাইলস স্থাপন কাজের উদ্বোধন করলেন ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী শুকর আলী
মুন্সেফ বাজারে পৌরসভার অর্থয়ানে
৩২ লক্ষ টাকার প্রকল্প শুরু হচ্ছে শিগগিরই। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ১০০ মিটার রাস্তা, ১০০ মিটার নালার কাজ শেষ হয়েছে। এখন পুরো বাজার জুড়ে টাইলস বসানোর কাজ শুরু হবে। এর আগে বাজারের ২য় তলায় ব্যাবসায়ি সমিতির উদ্যোগে প্রায় আড়ই
লক্ষ টাকার টাইলস বসানো হয়েছে।( ৮ জুলাই মঙ্গলবার) বিকেলে এ কাজ পরিদর্শন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারহানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর সচিব আলহাজ্ব নেজামুল হক, নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার মিজানুর রহমান খন্দকার, পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুফ, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম (খোকন), সিনিয়র সহ সভাপতি ওসমান গণী খসরু, শুকর আলী মুন্সেফ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান, সদস্য জামাল উদ্দিন,আবু সৈয়দ, আতাউর রহমান, চিত্ত দাশ, মোহাম্মদ আইয়ুব,পৌর কার্যসহকারী তদারকি নজরুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারহানুর রহমান’কে সেবা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট