1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার তীব্র শীতে মানবতার উষ্ণতা অসহায় মানুষের পাশে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক পবিত্র লাইলাতুল মেরাজ আজ তাযকিয়াতুল উম্মাহ’য় আলেম হতে করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, যশোর-২ আসনে সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা ব্যাংক ঋণ জটিলতায় যশোর–২ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত চুরির অভিযোগে গণপিটুনি, যশোরে এক ব্যক্তির মৃত্যু নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!  

অভয়নগরে চুরি হওয়া মালামালসহ দুই চোর আটক 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

 

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের একটি মাদ্রাসা থেকে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার এজাহার নামীয় দুই জন আসামীকে গ্রেফতার পুর্বক চোরাইকৃত মালামাল সোমবার সকালে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন,  নড়াইল জেলার নড়াগাতী উপজেলার বাত্রসোনা গ্রামের মোঃ ফকিরের ছেলে মোহাম্মাদ সিফাত (৪০)। সে অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জনৈক মোঃ মকবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। অপর আসামী  নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের রাজা মিয়ার ছেলে শাহিনুর রহমান (৬৫)। তাকে বিকাল সাড়ে পাঁচটার সময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন এড়েন্দা বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এরমধ্যে একটি কালো ও সিলভার রংয়ের ASUS ল্যাপটপ, একটি কালো রংয়ের মিনিস্টার ২৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি সাদা রংয়ের কম্পিউটার পিসি,দুইটি কালো রংয়ের KAMA SONIC সাউন্ড বক্স, একটি সিলভার রংয়ের সাউন্ড কার্ড,  একটি কালো রংয়ের MAONO হেড ফোন উদ্ধার করা হয়। এছাড়াও অন্য একটি বাড়ি থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। একটি কালো রংয়ের কম্পিউটার পিসি, একটি কালো রংয়ের ESONIC কম্পিউটার মনিটার, দুইটি কেটলি, একটি স্টান্ডসহ মাইক্রোফোন, তিনটি কম্পিউটার বক্স, দুইটি পুথির তৈরী ফুল দানী, ৩ পিচ ডেকোরেশন লাইট।  মামলার এক নম্বার আসামী মোঃ সিফাতের নামে নড়াইল জেলার বিভিন্ন থানায় ৬ টি চুরি ছিনতাইয়ের মামলা রয়েছে।

এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার সেকেন্ড অফিসার আবু বক্কার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে সনাক্ত করার পর আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট