
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর থেকে এক প্রতারকের বিরুদ্ধে দৈনিক যুগান্তর-এর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মো. কবির হোসেন (মারুফ)। তিনি সরাসরি নিজেকে প্রতিনিধি না পরিচয় দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপে ভুয়া নিয়োগের ঘোষণা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, কবির হোসেন দাবি করেন যে, যুগান্তর, প্রথম আলোসহ দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় “১৫ হাজার টাকা বেতনে প্রতিনিধি নিয়োগ” চলছে। এসব দাবির স্বপক্ষে তিনি নিজেই তৈরি ভুয়া নিয়োগ পোস্টার বিভিন্ন জনের ইনবক্সে, গ্রুপে এবং এমনকি পত্রিকার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্ট করেন।
এমন ভুয়া পোস্টার যে সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক, সে বিষয়ে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় অতীতে স্পষ্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এই নিয়োগপত্র ও নিয়োগ সংক্রান্ত প্রচারনার কোনো সত্যতা নেই এবং এগুলো প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত মো. কবির হোসেন-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“অনেক পত্রিকাতেই তো লোক নিচ্ছে। আমি তো শুধু তথ্য শেয়ার করেছি।”
তবে তার বক্তব্যের পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি, বরং বারবার তার দেয় নিয়োগপত্র গণমাধ্যমে ভুয়া প্রমাণিত হয়েছে।
যুগান্তর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ ধরনের কোনো নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে না এবং পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে কেউ প্রতারণামূলক কাজ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাংবাদিক সমাজের প্রতিক্রিয়ায় বলা হয়েছে সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। কেউ যদি সাংবাদিকতার নামে ভুয়া কাগজপত্র বানিয়ে প্রতারণা করেন, তা শুধু আইনের নয়, নৈতিকতারও চরম লঙ্ঘন।
অভিযুক্ত. কবির হোসেন মারুফের দুররিয়া বাজার, দুররিয়া আদি জাঙ্গালিয়া, গাজীপুরে মায়ের দোয়া মেডিকেল হলও রয়েছে সে আবার পরিচয় দেয়
ডিগ্রিধারী : DMF (Dhaka), DICH, MFM (Dhaka) সমূহ তবে এটা নিয়েও রয়েছে বিতর্ক
হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র প্রচার ও সংশ্লিষ্ট সূত্রমতে, তার বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতারণার আরও অভিযোগ রয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিগোচর হলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ নাগরিক ও চাকরি প্রত্যাশীদের অনুরোধ করা হচ্ছে এ ধরনের ভুয়া নিয়োগের ফাঁদে পড়বেন না। কেউ যদি পত্রিকার নাম ব্যবহার করে নিয়োগের প্রলোভন দেখায়, তাহলে সংশ্লিষ্ট পত্রিকার অফিসে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানানো উচিত।