1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

নবীগঞ্জে লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল সাজাদ এর অর্থায়নে সহস্রাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নবীগঞ্জে লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল সাজাদ এর অর্থায়নে সহস্রাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক হাজী এম. এ. মন্নান এন্ড ছইফা খানম ট্রাষ্ট (ইউ.কে) এর প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুল সাজাদ এর নিজস্ব অর্থায়নে ও সংস্থার পক্ষ থেকে উপজেলার ২ নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া সহ বিভিন্ন গ্রামের হত দরিদ্র সহস্রাধিক পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়েছে। গত ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উক্ত চাল বিতরণ বিকেল পর্যন্ত একটানা সম্পন্ন হয়৷ এসময় এলাকার গরীব অসহায় ও হতদরিদ্র সুবিধাভোগীদের মধ্যে প্রত্যেককে ২০ কেজি পরিমাণ চাল দেয়া হয়৷

এসময় এলাকার সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ চাল বিতরণ কালে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে হাজী এম. এ. মন্নান এন্ড ছইফা খানম ট্রাষ্ট (ইউ.কে) ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল সাজাদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ গরীব অসহায় ও দুঃস্থদের মধ্যে এই চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও উক্ত ট্রাস্টের পক্ষথেকে জানানো হয়েছে৷

প্রবাসী সমাজ সেবক মোহাম্মদ আব্দুল সাজাদ একজন মানবিক ব্যক্তিত্ব সমাজসেবায় বিশেষ অবদান রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি একজন পরোপকারী, ন্যায়পরায়ন ও মানবতার ফেরিওয়ালা হিসেবে দেশ, মানুষ ও মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চান৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট