1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে চাঁদাদাবি, লম্পট জাফর আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে চাঁদাদাবি, লম্পট জাফর আটক

 

নিজস্ব প্রতিবেদক

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও স্বামীকে পাঠিয়েছেন দূরসম্পর্কের এক আত্মীয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছেন। শেষ রক্ষা হয়নি তার। অভিযুক্তকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক জাফর ইকবাল মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামে। ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী আড়াই বছর ধরে বিদেশে রয়েছেন। তিনি চার সন্তান নিয়ে গ্রামে বসবাস করেন। আটক জাফর তার দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিল।

গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাফর বাড়িতে আসেন। সে সময় বাড়িতে কেউ না থাকায় জাফর তাকে ধর্ষণ করেন এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে আরও একাধিকবার তাকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে পাঁচ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেন টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবেন। গত ১৩ ও ১৪ মে অভিযুক্ত জাফর বিভিন্ন মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভুক্তভোগীর স্বামীসহ ঘনিষ্ঠ আত্মীয়দের কাছে পাঠিয়ে টাকা দাবি করেন। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে গৃহবধূ থানায় অভিযোগ করেন।

ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঝিকরগাছা বাজার থেকে জাফর ইকবালকে আটক করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট