1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন প্রয়োজন:-মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে ১১ মাসে খুন ৩৫০৯ খেজুরের গুড় আসল কিনা যাচাই করার সহজ উপায় রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর! কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার পালিত কুষ্টিয়া সদর উপজেলা ৪নং বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন হারাগাছের ব্যবসায়ী কারাগারে বন্দী অস্থায় হাসপাতালে মৃত্যু 

পটিয়া আমির ভান্ডারে কারবালা মাহফিলে এম এয়াকুব আলী- ইমাম হোসাইনের (রা.) আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

পটিয়া আমির ভান্ডারে কারবালা মাহফিলে এম এয়াকুব আলী- ইমাম হোসাইনের (রা.) আদর্শে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে

 

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-

চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার আহলে বাইতে রাসুল( স:) স্বরণে ১০ দিনব্যাপি শাহাদাতে কারবালা মাহফিলে চতুর্থ দিনে ( ৩০জুন সোমবার) রাতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন,

বিদ্বেষ বিভেদ বৈরিতা হিংসা থেকে পৃথিবীতে হানাহানি যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ছে। ইয়াজিদ বিদ্বেষ ও হিংসায় উন্মত্ত হয়ে হযরত ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি জঘন্য নির্মমতা ও নৃশংসতা দেখিয়েছিল। ইয়াজিদের পতন হয়েছে। কিন্তু ইয়াজিদি নির্মমতার দৃষ্টান্ত এখনো থামেনি। বিদ্বেষ বিভেদ বৈরিতা ও হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে হযরত ইমাম হোসাইন (রা.) চর্চিত সর্বজনীন প্রেম ভালোবাসা ও মৈত্রীর আদর্শ গভীরভাবে ধারণ করতে হবে। এ পথেই রয়েছে শান্তি, মুক্তি ও নাজাত। চতুর্থ দিবসে কারবালা মাহফিলে আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তাফা আমেরী সভাপতিত্বে আমন্ত্রিত  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নুরুল কবির, মাওলানা এনাম রেজা আল কাদেরী, আল্লামা মঈনুদ্দীন খান মামুন, পটিয়া সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ সৈয়দ, ডাক্তার আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, শাহ আলম, বেলাল, রঞ্জন ধর, নুরুল আলম, দিদারুল আলম, ফারুক প্রমুখ। এছাড়াও এম এয়াকুব আলী পটিয়া আমির ভান্ডার মাজার জেয়ারত করেন। এসময় এলডিপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট