1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

কালীগঞ্জে জুলাই গনঅভ্যুথানে শহিদ পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার এনসিপি নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কালীগঞ্জে জুলাই গনঅভ্যুথানে শহিদ পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার এনসিপি নেতৃবৃন্দ

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ শহিদ পরিবারের মধ্যে দেখা করে সমবেদনা জানান এবং উপহার সামগ্রী তুলে দেন। কালীগঞ্জের এনসিপির স্থানীয় নেতারা মঙ্গলবার (২ই জুলাই) দুপুরে শহিদদের বাড়িতে গিয়ে শহিদ পরিবার এর খোঁজ খবর নেন এবং উপহারসামগ্রী প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। পরে তাঁরা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। এছাড়া স্মৃতি চিহ্ন হিসেবে দুটি ফলজ গাছের চারা তুলে দেন পরিবারের হাতে। তারপর নাগরি ইউনিয়ন এর সেনপাড়া এলাকার শহীদ তাজুল ইসলামের পরিবারের সাথে সহানুভূতি প্রকাশ করেন এবং উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জুয়েলের বাবা আকবর আলী শেখ, মা ঝর্ণা বেগম, বড় ভাই জহিরুল হাসান শেখ, শহীদ তাজুল ইসলামের স্ত্রী, ছেলে সিয়াম, এনসিপির শরিফুল ইসলাম, রাকিব শেখ, শাহাদাত, আবু সাঈদ অয়ন, ফাহিম আলম ও মেহেদী হাসান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট