1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

শনিবার (২৯ জুন) বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকায় বক্তারপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে এই আলোচনা সভা ও চারাগাছ বিতরণের আয়োজন করা হয়।

বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক আহমুদুল কবির নাইম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফী হাবিবুল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ মৃধা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে একেএম ফজলুল হক মিলন বলেন, বিএনপির দুর্নাম হয় এমন কোন কাজ করা যাবে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপিতে কোন চাঁদাবাজ মিথ্যাবাদীর জায়গা হবে না। বিগত পনের বছর শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন করেছি। বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সৎ নেতা। আমরা তাঁর দলটি করি এবং গর্ববোধ করি। তিনি এরই মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিহার্য। দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন ৩১ দফার মধ্যে অন্যতম একটি। তাই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু)।উপস্তিত ছিলেন: কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জর্জ কোর্টের (এপিপি) সান্নাউল্লা দর্জি, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাহাবুবর রহমান (সবুজ), কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি রহিমা বেগম, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেজবা উদদীন ( মেজু) । এ সময় কালীগঞ্জ উপজেলা, ও বক্তারপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মর মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট