1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

অভয়নগরে ভারতীয় নাগরিকের ভুয়া এনআইডির মাধ্যমে জমি বিক্রি করে টাকা পাচারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

অভয়নগরে ভারতীয় নাগরিকের ভুয়া এনআইডির মাধ্যমে জমি বিক্রি করে টাকা পাচারের অভিযোগ

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

অভয়নগর উপজেলার ভুগিলহাট গ্রামে এক ভারতীয় নাগরিক ভুয়া এনআইডি কার্ড (জাতীয় পরিচয় পত্র) তৈরি করে বড় ভাইয়ের বিক্রিত জমি নিজ নামে নামজারি করে অন্যত্র বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন এক নিরীহ কৃষক। নিরীহ ওই কৃষকের নাম এহিয়া শেখ। তিনি স্থানীয় পোতপাড়া গ্রামের নওশের আলী শেখের ছেলে। এ ঘটনায় তিনি আজ সোমবার অভয়নগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভবানীপুর গ্রামের দুলাল চন্দ্রর ছোট ছেলে অচিন্ত চক্রবর্তী অনেক দিন যাবৎ ভারতে বসবাস করছেন।তিনি সে দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা। যে কারনে তার বড় ভাই আকুল চক্রবর্তী তার পিতার মৃত্যু হলে সমুদয় সম্পত্তির মালিক হয়। আকুল চক্রবর্তীর টাকার প্রয়োজনে পৈত্রিক সম্পত্তি থেকে ৯১ শতক জমি এহিয়া শেখ এর নিকট বিক্রি করেন। এর কয়েক বছর পর অচিন্ত চক্রবর্তী অবৈধ ভাবে বাড়ি ফিরে ভুয়া এনআইডি কার্ড করে । বড় ভাইয়ের বিক্রিত জমি মিস কেস করে নিজ নামে খারিজ করে আনেন। পরে তিনি মোটা অর্থের বিনিময়ে ওই জমি থেকে ৬১ শতক জমি তার মা ও বোনকে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করে অর্থ পাচার করেছেন। এ ঘটনায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিরীহ কৃষক এহিয়া শেখ। তিনি ওই জমি ফেরত পাওয়ার জন্য সোমবার সকালে অভয়নগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন তার প্রতিবেশী হাবিব মোল্যা, শহীদ মল্লিক, মান্নান সরদার, ইকবাল শেখ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট