1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

সাবেক সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সাবেক সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক

 

সাবেক সংবাদ উপস্থাপিকা ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে তরীর মরদেহ সুরতহালে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। জানা যায়, চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন সাফিনা আহমেদ (তরী)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি। সর্বশেষ ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। রাজধানীর ইস্কাটনে বোন ও মায়ের সঙ্গে তিনি থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

নিহতের মা সংবাদমাধ্যমকে জানান, নিজের রুমে তরীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে মুগদা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট