1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট বর্জনের ইঙ্গিত এনসিপির নির্বাচনে শান্তির নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান: লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশ উদ্ধার যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা আটক ‎অভয়নগরে স্কুল–মাদ্রাসায় ডাবল বেঞ্চ সরবরাহে ভয়াবহ অনিয়ম ‎৪ লাখ টাকার প্রকল্পে ৭৪ হাজার টাকায় বেঞ্চ তৈরির অভিযোগ জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ পটিয়া চক্রশালা স্কুলে রোভার স্কাউটডে ক্যাম্পে দীক্ষা নিলেন ৪০ জন শিক্ষার্থী পটিয়ায় শিক্ষক সমিতি কতৃক গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক   নাছির উদ্দীন সংবর্ধিত।  যশোরে চূড়ান্ত লড়াইয়ে ৩৪ প্রার্থী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে শুরু হচ্ছে জমজমাট প্রচার বাংলা সিনেমার সোনালী যুগের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

মনিরামপুর রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মনিরামপুর রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

 

নিজস্ব প্রতিবেদক

 

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদে তার কক্ষ থেকে থানা পুলিশ তাঁকে আটক করে।

তিনি উপজেলার বাগডোব গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী বলেন, এদিন বেলা ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন। এসেই তিনি আমার কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেন। এরপর চেয়ারম্যান নিজ কক্ষে বসে ইউপি সদস্যদের সাথে কথা বলছিলেন। পরে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে আসেন। এরপর থানা থেকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এর নেতৃত্বে পুলিশ এসে পরিষদে থেকে চেয়ারম্যানকে ডেকে নিয়ে রোহিতা বাজারে যায়। এরপর চেয়ারম্যানকে পুলিশ আটক করে জিপে তুলে থানায় নিয়ে গেছেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট