1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোট বর্জনের ইঙ্গিত এনসিপির নির্বাচনে শান্তির নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান: লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশ উদ্ধার যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা আটক ‎অভয়নগরে স্কুল–মাদ্রাসায় ডাবল বেঞ্চ সরবরাহে ভয়াবহ অনিয়ম ‎৪ লাখ টাকার প্রকল্পে ৭৪ হাজার টাকায় বেঞ্চ তৈরির অভিযোগ জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ পটিয়া চক্রশালা স্কুলে রোভার স্কাউটডে ক্যাম্পে দীক্ষা নিলেন ৪০ জন শিক্ষার্থী পটিয়ায় শিক্ষক সমিতি কতৃক গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক   নাছির উদ্দীন সংবর্ধিত।  যশোরে চূড়ান্ত লড়াইয়ে ৩৪ প্রার্থী প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে শুরু হচ্ছে জমজমাট প্রচার বাংলা সিনেমার সোনালী যুগের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা (যশোর):

টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল ভারতীয় ‘নুরজাহান’ ব্র্যান্ডের চালের বস্তায় পুনঃপ্যাকিং করার অভিযোগে যশোরের ঝিকরগাছায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলার কাটাখাল কালিতলা এলাকার ‘খোকন এন্টারপ্রাইজ’-এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। অভিযানে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম খোকন সরকারিভাবে বরাদ্দ পাওয়া টিআর ও কাবিখা প্রকল্পের চাল ভারতীয় ‘নুরজাহান’ চালের বস্তায় ভরে বাজারজাতের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও ভূপালী সরকার বলেন, “সরকারি বরাদ্দকৃত চালের অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে ভবিষ্যতে কেউ সরকারি ত্রাণ ও সহায়তার চাল নিয়ে দুর্নীতির সাহস পাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট