1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

ডিমলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ডিমলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ

 

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

 

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়ন পরিষদে ৫১৬৭টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার ১ জুন সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

চাল বিতরণ কার্যক্রমের সূচনায় ভিডিও কলে উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিক ইমতিয়াজ মোরশেদ মনি শুভেচ্ছা জানান এবং বলেন,
“সরকারের এই সহায়তা যাতে সঠিকভাবে সকল দুস্থ পরিবারের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতেই আমরা সকলে একযোগে কাজ করছি। ঈদ-উল আজহার আনন্দ সবাই ভাগাভাগি করে নিক—এটাই আমাদের কামনা।”

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য ইয়াসিন আলী বলেন,
“প্রত্যেক উপকারভোগী যাতে সঠিক পরিমাণ চাল পান, সে বিষয়ে আমরা তদারকি করছি। কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদ
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনিচুর রহমান, ইউপি সদস্্য মহিলা সদস্য গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
বাস্তবায়নে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়।
আয়োজনে, নাউতারা ইউনিয়ন পরিষদ ডিমলা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট