1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার আপিলে প্রার্থীতা ফিরে পেলেন চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী  শাখাওয়াত হোসেন হিরু বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম রাতে কয়লা চুরি, দিনে ছাই–বালু মিশিয়ে বিক্রি, অভয়নগরে সক্রিয় নজরুল খান চক্র বেপরোয়া  ভোটের আগে রাজধানীসহ সারাদেশে হত্যার মিছিল জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

কিশোরগঞ্জে ব্যাংকের মধ্যে রহস্যজনকভাবে ম্যানেজারসহ ৬ জন অজ্ঞান হয়ে পড়লেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ব্যাংকের মধ্যে রহস্যজনকভাবে ম্যানেজারসহ ৬ জন অজ্ঞান হয়ে পড়লেন

 

নিজস্ব প্রতিবেদক

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাংকের ভেতর ম্যানেজারসহ রহস্যজনকভাবে ছয়জনের অজ্ঞান হয়ে পড়ে থাকার ঘটনা ঘটেছে। রোববার (১ জুন) বেলা ১১টার দিকে আইএফআইসি ব্যাংক কুলিয়ারচর শাখায় এ ঘটনা ঘটে। অজ্ঞান ছয়জনকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ চারজন কর্মকর্তা ও দু’জন গার্ড হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, বেলা ১১টার দিকে বাহির থেকে কেউ একজন ব্যাংকে ঢুকে। এরপর প্রথমে ব্যাংকের ম্যানেজারসহ চারজন কর্মকর্তা এবং পরে দু’জন গার্ড অজ্ঞান হওয়ার ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তিনি আরও বলেন, ব্যাংকের লকারসহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে কী কারণে এমনটি হয়েছে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার বলেন, ব্যাংকের ভেতরে ক্যামিক্যাল জাতীয় কিছুর তীব্র দুর্গন্ধ ছিল। সেখানে যারা ঢুকেছে তাদেরই মাথা ঘুরছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু লক করে দিয়েছি। ব্যাংকের যারা অসুস্থ তারা সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট