1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আসাদুজ্জামান জনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আসাদুজ্জামান জনি

 

নিজস্ব প্রতিবেদক

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অভয়নগরবাসীর সর্বস্তরের জনগণসহ সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অভয়নগর নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনপ্রিয় নেতা আসাদুজ্জামান জনি।

অভয়নগরের জননন্দিত ও যুবসমাজের জনপ্রিয় এই  আসাদুজ্জামান জনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতি বছর মুসলমানদের প্রধান দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদুল ফিতরের উৎসব কাটানোর কিছু দিন পরেই ঈদুল আযহা নিয়ে আসে সব শ্রেনী পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রস্তুতি। ভেদাভেদ ভুলে গিয়ে তৈরি হয় ঐক্যের বন্ধন। ঈদুল আযহার আগমনে মহিমান্বিত হয়ে শান্তি শৃংখলায় ভরে উঠুক প্রতিটি পরিবার ও বিশ্ব সমাজ। দেশপ্রেম ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীলতা গড়ে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। সমাজের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে উন্নয়ন ও সমাজ সেবায় অদম্য জন দরদি জনপ্রিয় আসাদুজ্জামান জনি  তার শুভেচ্ছা বার্তায় আরো বলেন, আসুুন আমরা সবাই সমাজের ধনী গরীব ধর্ম বর্ণ গোত্র, জাতি গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে পারস্পরিক সহযোগী ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নেই। পরম করুনাময় সৃ‌ষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল হতাশা ও দুঃখ যাতনা। সুখ ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট